August 9, 2026, 8:39 am

চকরিয়ায় বেকার হয়ে পড়া ১২শত পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়ায় বেকার হয়ে পড়া ১২শত পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এম, রিদুয়ানুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নিতে গিয়ে বেকার হয়ে পড়া ১২শত অসহায় পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী সার্বিক সহায়তায় চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটি বেকার হয়ে পড়া এসব অসহায় শ্রমিকদের মাঝে চাল,ডালসহ বিভিন্ন খাদ্য সহায়তা প্রদান করেন। শনিবার দুপুরে পরিবহণ শ্রমিক ইউনিয়নের অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বেকার পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী।

পরে সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে ১২শত শ্রমিকদের খাদ্য সামগ্রী তুলে দেন পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতারা।
চকরিয়া পৌর সভার মেয়র আলমগীর চৌধূরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশে বেশ কিছুদিন ধরে সবধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে আরকান সড়কসহ চকরিয়া উপজেলার প্রত্যেকটি সড়ক-উপ-সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে পড়েন অসংখ্য পরিবহন শ্রমিক। এমতাবস্থাায় তাদের আর্থিক দু:খ-দুর্দশার কথা চিন্তা করে বেকার পরিবহন শ্রমিকদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া-লামা-আলীকদম যানবাহন মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, চকরিয়া লামা আলিকদম সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক আহমদ ও সম্পাদক রফিক উদ্দিনসহ অন্যান্য পরিবহণ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। #####

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com