August 9, 2026, 7:48 am
মুলাদী প্রতিনিধিঃ
দেশে আইনের শাসনের অভাবে দরিদ্র মানুষগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে মুলাদীতে সাংবাদিকদের মতবিনিময় কালে বক্তব্য রাখেন মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং বরিশাল বিভাগীয় যুগ্ন-মহাসিচব আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। শুক্রবার বেলা ১১টায় মুলাদী সরকারী ডাবাংলোয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে মুলাদী-বাবুগঞ্জ উপজেলায় কর্মহীন হয়েপরা মানুষের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে ২৮টন চাল সহ ডাল, পিয়াজ, রসুন, তৈল, আলু বিতরন শুরু করা হয়েছে। এছাড়াও মুলাদী উপজেলায় প্রায় ৪হাজার সার্জিকেল মাক্স বিতরন করা হবে। হাত ধোয়ার জন্য মুলাদী উপজেলার বিভিন্ন স্থানে ৩০০টি ড্রাম বসানো হয়েছে এবং সেখানে নিয়মিত সাবানের ব্যাবস্থা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ মজিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, পৌর জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কবির হোসেন খান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন সহ উপজেলার সকল সাংবাদিক বৃন্দ। সরকারী বরাদ্দ ঠিকমত সাধারন মানুষ পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এমপি গোলাম কিবরিয়া টিপু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারী বরাদ্দের ব্যাপারে আমার সাথে কোন রকম আলোচনা করেননি।