August 9, 2026, 8:41 am

অসহায় মানুষের পাশে চকরিয়া যুব পরিষদ

অসহায় মানুষের পাশে চকরিয়া যুব পরিষদ

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:

বিশ্বব্যাপী করোনা ভাইরাস আজ লাজুক পরিস্থিতিতে কোনঠাসা করে রেখেছে জনগনকে। হাজার ভালোবাসা জমা থাকলেও এই করোনা ভাইরাস মহামারি রূপ ধারণ করাই সকল কর্মকান্ড ফেলে জীবন বাঁচানোর তাগিদে বাড়িতে বসেই আল্লাহর কাছে প্রার্থনায় রত সকল সম্প্রদায়ের সকল শ্রেণীর মানুষ।

এই করোনা ভাইরাসের সংক্রমণে চীন, কানাডা, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো দেশ আজ আল্লাহর প্রার্থনা ছাড়া সকল ক্ষমতাকে ব্যর্থ ঘোষনা করেছে।এই ভাইরাসে আজ বিশ্বের প্রায় ১৮৭ টি দেশ আক্রান্ত। এমন পরিস্থিতিতে বদরখালীবাসীর পাশ্বে দাঁড়ালো চকরিয়া যুব পরিষদ।

চকরিয়া যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের অনুমতিক্রমে বদরখালী ইউনিয়ন কমিটি প্রায় ৫০০ দুস্ত ও অসহায় পরিবারকে ত্রাণ (প্রতি পরিবারকে চাল-৫ কেজী, সয়াবিন-৫০০ গ্রাম, পেয়াজ-১ কেজী, আলু-২কেজী, সাবান-১টি ও মাস্ক-১টি) সামগ্রী বিতরনের কার্যক্রম শুরু করেছে। অদ্য ৩ এপ্রিল,২০২০ ইংরেজী রোজ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকার সময় প্রথম ধাপে ১০০ পরিবারের হাতে তুলে দেন দৈনন্দিন খাবার সামগ্রী।

এতে উপস্থিত ছিলেন, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম ভুট্টো সিকদার, চকরিয়া যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক আলী হোসাইন, বদরখালী ইউনিয়ন শাখার সভাপতি এ এইচ এম জুনাইদ, সহ সভাপতি ফজলে হাসান রিয়াদ, সাধারণ সম্পাদক সাইফুল মোস্তফা, ওমর ফারুখ, সাংবাদিক আল জাবের,অর্থ সম্পাদক আবু কাইছার, শিবলী নোমান, রাইহান ও শেখ মিশকাত প্রমুখ।

এসময় বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম ভুট্টো সিকদার চকরিয়া যুব পরিষদ’র এ মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং সকল স্থরের মানুষকে চাকরিয়া যুব পরিষদ’র সাথে থেকে যুব কল্যাণ ও সমাজ কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আগামীতেও এ সমাজ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি।

আপনারাও এগিয়ে আসুন,সচেতন হউন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com