August 9, 2026, 9:32 am

মুলাদীতে মহিলা মেম্বার মাহিনুরের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতারণ

মুলাদীতে মহিলা মেম্বার মাহিনুরের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতারণ

মুলাদী প্রতিনিধিঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মাহিনুর বেগম নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের কারণে সারা উপজেলা লোকডাউন হয়ে আছে। যার যার ঘরে সবার অবস্থান, বের হতে পারছে না। যারা কাজ করে সংসারের আয় করে থাকেন, তারা আজ কর্মহীন হয়ে পড়েছে। সরকারের সাহায্য ও সহযোগীতার পাশাপাশি তিনিও নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মাহিনুর বেগম ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু ও ১ লিটার তৈল ১৫০টি কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করেন। তিনি বাটামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন ও বর্তমানে প্যানেল চেয়ারম্যান। মানবতার সেবায় মাহিনুর বেগমের মত আজ কর্মহীন মানুষের পাশে সবাই এগিয়ে আসবেন ও কর্মহীন মানুষের মুখে হাসি ফুটাবেন এটাই সকলের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com