August 9, 2026, 7:45 am
গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে শনিবার দুপুরে এসোসিয়েট ইন্ডাষ্ট্রিজ নামক একটি প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ি বিসিক নগরীর ওই প্লাষ্টিক তৈরির কারখানায় আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর কাশিমপুরের (ডিবিএল) ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মরীরা ঘটনা স্থালে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।জিএমপি কোনাবাড়ি থানা পুলিশের সহকারী উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ জসিমউদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থালে পৌছে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।পরে জয়দেবপুরসহ কাশিমপুরের ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনা স্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব
হয়নি।