August 9, 2026, 7:47 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি গ্রামে গত পনেরদিনে কয়েকটি দেশ থেকে পাঁচ প্রবাসী গ্রামে আসায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে। দুই প্রবাসীর পরিবারের স্বজনরা পালিয়ে আত্নীয় স্বজনের বাড়িতে অবস্থান করছে বলে গ্রামবাসী জানিয়েছেন।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত ২৪ মার্চ একই গ্রামের আমির হোসেনের (২৮) ছেলে মনির হোসন লন্ডন থেকে বাড়ীতে আসতে থাকে। এখবর পেয়ে মনির হোসেন এর বাবা, মা,ভাবিসহ সবাই পালিয়ে যায়। তবে মনির হোসেন এর বড় ভাই মামুন বাড়ীতে থেকে তাকে এক ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন। একই রকম ঘটনা ঘটেছে একই গ্রামের বিদেশ ফেরত আব্দুর রাজ্জাক (৬০) ১৫ মার্চ বাড়ীতে আসেন। এ সময় স্ত্রী, সন্তান সবাই বাড়ী
থেকে পালিয়ে স্বজনের বাড়ীতে চলে যায়। তবে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা সেখানে গিয়ে আব্দুর রাজ্জাককে হোম কোয়ারেন্টাইনে রাখে।একই গ্রামের আহম্মদ আলীর ছেলে রহিম মিয়া গত সাপ্তাহে আসেন ইটালি থেকে। তাকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইন্তাজ আলীর ছেলে আব্দুল হালিম আসেন সৌদি আরব থেকে গত সাপ্তাহে। তাকেও বাড়ীর হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে গত দুই সাপ্তাহে চীন থেকে আসে একই গ্রামের ফারুক হোসেনের ছেলে মুইন হোসেন এ মাসের
প্রথম সাপ্তাহে আসে। এ নিয়ে এই চাতৈল ভিটি গ্রামে পাঁচ প্রবাসী গ্রামে থাকায় গ্রামের মানুষের মধ্যে আতংক বিরাজ রয়েছে। তবে গত এক সাপ্তাহ ধরে গ্রামটির সড়ক জন শূণ্য হয়ে পড়েছে।
আটাবহ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আইনুল হক জানান, একই গ্রামে পাঁচ প্রবাসী ফেরত আসায় করোনা ভাইরাস আতংক রয়েছে। তবে বিদেশ ফেরত ব্যক্তিদের পুলিশ ও চৌকিদারদের তত্বাবধানে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকতার্ প্রবীর সাহা জানান, ওই গ্রামে আমাদের মেডিকেল টিম কাজ করছে। আতংকিত হওয়ার কোন কারণ নেই। বৃহস্পতিবার পর্যন্ত একশতজন বিদেশ ফেরত হোম
কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।.