August 9, 2026, 9:33 am
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা স্থলবন্দর ভারতীয় ট্রাকের চাপায় জমিরুল ইসলাম(৪৫) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরে দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত পাথর শ্রমিক জমিরুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার আজিজুল ইসলামের ছেলে। শ্রমিকরা জানান, দুপুরে পাথর শ্রমিক জমিরুল ইসলাম দােয়েল স্থল সংলগ্ন এলাকায় ট্রাকে পাথর লােড করার সময় ট্রাক লােড হলে পাথর লেভেল করার জন্য ট্রাকের উপর উঠে। পরে ট্রাকের পিছন দিক হতে নামার সময় অপরদিক হতে ভারতীয় একটি পাথর বােঝাই ট্রাক জমিরুল ইসলামকে চাপা দেয়। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম শ্রমিক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পলাতক রয়েছে, আমরা ট্রাকটি জব্দ করেছি ।