August 9, 2026, 9:54 am

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

বিশেষ সংবাদদাতা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি সিআইডির অতিরিক্ত আইজিপি পদে কর্মরত ছিলেন। এছাড়া পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত আইজিপি সিআইডি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে এসবির ডিআইজি মাহবুব হোসেন এবং বিশ্বাস আফজাল হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com