August 9, 2026, 7:34 am
গাজীপুরের কালিয়াকৈরে প্রথম জাতীয় বীমা দিবস উপলক্ষে” বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলায়তন ভবনে অালোচনা সভা ও শোভাযাত্রার অায়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইন্সুইরেন্স কোম্পানীর হোল্ডারগন উপস্থিত ছিলেন। পরে ঢাক-ঢোল বাজিয়ে সকলে মিলে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর থেকে ভূমি অফিস হয়ে কালিয়াকৈর থানার সামনে দিয়ে কালিয়াকৈর প্রেসক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করে প্রায় পনের মিনিটের শোভাযাত্রা শেষ করে উপজেলা পরিষদের সামনপ এসে স্থগিত হয়। উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব অালহাজ্ব এ্যাড.অা.ক.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল উদ্দিন শিকদার উপজেলা চেয়ারম্যান কালিয়াকৈর, নির্বাহী কর্মকর্তা জনাব কাজী হাফিজুর অামিন, জনাব শিকদার মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামীলীগ ও মেয়র পদপার্থী কালিয়াকৈর পৌরসভা।বিশেষ অথিতির বক্তব্যে জনাব সিকদার মোসারফ হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি অারো পাঁচ-দশ বছর ক্ষমতায় থাকেন তাহলে এই বাংলাদেশ কে ইংল্যান্ড ও অামেরিকার মত উন্নয়ন ও সমৃদ্ধিশীল দেশ হিসেবে গড়ে তুলবেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর জনাব অামিরুল ইসলাম,জনাব হারুনুর রশীদ, সানলাইফ ইন্সুইরেন্স কোম্পানীর মোহাম্মদ অাসাদুজ্জামান জুনিয়র এমডি, মোঃ হাসান, অাবুল হাসানসহ প্রমুখ।