August 9, 2026, 1:40 pm

মাদক নয় খেলাধুলায় মিলবে জয়

মাদক নয় খেলাধুলায় মিলবে জয়

পুনম শাহরীয়ার ঋতুঃ “মাদক নয় খেলাধুলায় মিলবে জয়,,এই শ্লোগান কে সামনে রেখে একটি সুস্থ ও নিরাপদ পৌরসভা গড়ার লক্ষ্যে কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয়েছে মাস ব্যাপি কালিয়াকৈর পৌর গোল্ডকাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২০।গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব চান্দরা মুক্তিযোদ্ধা খেলার মাঠে সোমবার (২৪ শে ফেব্রুয়ারী) বিকালে এই মাসব্যাপি টুনামেন্টের আয়োজন করা হয়।

মাদকের ব্যবহার ক্রমশ বাড়ছে উদ্বেগজনকভাবে। এ সমস্যা এখন আর শুধু শহরে সীমাবদ্ধ নেই, ধনী-দরিদ্র, নারী-পুরুষ নির্বিশেষে তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছে। মাদকের সহজলভ্যতা ও বিজ্ঞান সম্মত চিকিৎসা সুযোগের অভাব এর অন্যতম কারণ। আর মাদকসেবীদের একটি বড় অংশ বয়সে তরুণ যাদের উপর দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। কিন্তু বিপুল এই জনগোষ্ঠী যদি সৃজনশীল কর্মকান্ডের পরিবর্তে মাদক ব্যবহারে ঝুঁকে পড়ে তাহলে এর থেকে বড় আর সর্বনাশ আর কিছু হতে পারে না।


মানবসভ্যতার আদিকাল থেকেই মাদক-ব্যবহারের প্রচলন ছিল। কিন্তু সেটি ছিল সীমিত আকারে। এখন এর ব্যাপ্তি সমাজের সর্বস্তরে। আমাদের দেশে গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, মদ (দেশি ও বিদেশি), ঘুমের ও ব্যথানাশক ওষুধ (পেথেডিন ও মরফিন) এখন বহূল ব্যবহৃত মাদকদ্রব্য যা সহজলভ্য। মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত এ সব বস্তুর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মস্তিস্কের বিশেষ বিশেষ স্থানকে উদ্দীপ্ত করে যার ফলে সাময়িকভাবে তীব্র ভালোলাগার অনুভুতি হয়। কিছুদিন ব্যবহারের পর সহনীয়তা তৈরি হয় যার ফলে একই মাত্রায় আর আগের মতো ভাললাগা বোধ থাকে না। এজন্য মাদক-ব্যবহারের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে যার ফল হয় দীর্ঘমেয়াদী আসক্তি।
যার ফলে দেশের যুব সমাজ দিন দিন ধংশের দিকে দাপিত হচ্ছে। তাই যুব সমাজ কে মাদকের পথ থেকে ফেরাতে,, মাদক ময় খেলাধুলায় মিলবে জয়,,  শিরোনামে কালিয়াকৈর পৌর গোল্ডকাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুনামেন্টের আয়োজন।উক্ত আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান মেয়র কালিয়াকৈর পৌরসভা,জনাব সামছুল আলম সরকার কাউন্সিলর ও প্যানেল মেয়র কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ড,জনাব আহাদ আলী মুন্সি কাউন্সিলর ৮ নং ওয়ার্ড,জনাব সারোয়ার হোসেন আকুল কাউন্সিলর ৮ নং ওয়ার্ড,মোঃ জাহিদুল ইসলাম আইন কর্মকর্তা কালিয়াকৈর পৌরসভা,হাজী আরহসম খান সাবেক কউন্সিলর,মোঃ শাহদাত হোসেন,সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com