October 11, 2026, 1:29 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রবিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী (আজমেরী পরিবহন) বাস উল্টে মা-মেয়ে নিহত হয়।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা (৩৫) এবং মেয়ে আরবি (৯মাস)।
নিহতের স্বামী ইদ্রিস আলী জানান, তারা ঢাকার উদ্দেশ্যে সফিপুর থেকে গাড়িতে উঠেছিলাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাক আমবাগান (হর্টিকালচার) এলাকায় সকাল সোয়া ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মা ও মেয়ে মারা যান।
কোনাবাড়ি সালনা হাইওয়ে থানার (ওসি) মজিবুর রহমান জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। কিন্তু বাসের বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্বব হয়নি।