August 9, 2026, 7:37 am

কক্সবাজারের প্রথম নারী ওসি মর্জিনা

কক্সবাজারের প্রথম নারী ওসি মর্জিনা

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের পরিদর্শক মর্জিনা আকতার কক্সবাজারের উখিয়া থানার ওসি হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন।

পুলিশের চৌকস একজন নারী পরিদর্শক হিসেবে পরিচিত মর্জিনা আকতার কক্সবাজার জেলায় প্রথম নারী ওসি হিসেবে নাম লিখেছেন।

পরিদর্শক মর্জিনা উখিয়া থানায় যোগদানের আগে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশে) কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে এসআই হিসাবে যোগদান করেন। এই নারী কর্মকর্তা মর্জিনা এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটনের সদরঘাট থানার ওসি ছিলেন।

কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত সীমান্তবর্তী উখিয়া থানায় যোগদানের পর ওসি মর্জিনা আকতার বলেন, ‘আমার প্রথম কাজ হবে উখিয়াকে ইয়াবামুক্ত করা। এরপর রোহিঙ্গা শিবিরগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব সময় সর্বদায় স্বাভাবিক রাখা।

প্রসঙ্গত, উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর কক্সবাজার জেলা পুলিশে যোগদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com