August 9, 2026, 7:37 am

রাঙ্গামাটিতে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যুবককে হত্যা

রাঙ্গামাটিতে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যুবককে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে ভাগ্যধন চাকমা (৩০) নামে এক যুবককে ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার মধ্যরাতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গঙ্গারাম এলাকার লাঙ্গলমারায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং হত্যাকারীদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম্যানসান চাকমা নয়ন জানান, তার ইউনিয়নের গঙ্গারামছড়া সংলগ্ন লাঙ্গলমারা নামক এলাকার ভাগ্যধন চাকমাকে মধ্যরাতের দিকে ঘুম থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ভাগ্যধন ছিল নিরীহ ব্যক্তি। কী কারণে তাকে হত্যা করা হয়েছে- তা জানা নেই। যারা খুন করেছে, তারাই জানবে। ভাগ্যধন চাকমার মাথায় ও চোখের উপরে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে।

নিহতের স্ত্রী জবারানী চাকমা বলেন, রাত প্রায় ১টার দিকে ৬-৭ জনের একদল অপরিচিত লোক আমার স্বামীকে ঘুম থেকে ডেকে নিয়ে খুন করেছে। কে বা কারা খুন করেছে, তা আমি জানি না। খুনিদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সাজেক থানার ওসি মো. ইসরাফিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকায় এক যুবকের লাশ পাওয়ার কথা শুনেছি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com