August 9, 2026, 9:32 am
আনোয়ারা প্রতিনিধি::
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সময় দুটি স্কেভেটর এবং দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
১৮ জানুয়ারি (শনিবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে উপজেলার রায়পুর ইউনিয়নের সংরেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুটি স্কেভেটর এবং জুইদন্ডী ইউনিয়নের চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার সময় দুটি ট্রাক জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।