August 9, 2026, 10:31 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী এলাকায় সড়কের পাশে অচল গাড়ির পেছনে নােহা গাড়ির ধাক্কা লেগে নােহা গাড়ির যাত্রী ছৈয়দ হােসেন (৫০) ঘটনাস্থলে নিহত ও সৌদি ফেরত নারীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ হােসেন টেকনাফ পৌরশহরের গারদারবিল এলাকার মৃত আব্বাস আলীর ছেলে ও টেকনাফ পৌর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
আহতরা হলেন, টেকনাফ উপজেলার বাসিন্দা নিহতের ভাই ও নােহা চালক মাে. আয়ুব (৫৫), নুরুল আমিন (৩৫), রাজিয়া বেগম (৪৫) ও জােবাইদা বেগম (৪৬)। আহতদের মধ্যে আয়ুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর তিনজনকে মালুমঘাট মেমােরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই আবু নাঈম জিহাদুল হক বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠনাে হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ রাখা হয়েছে। #