August 9, 2026, 10:31 am
রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর এক তরুনীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার শ্রীফলতলী এলাকার ওই তরুনী রাজধানীর প্রাইম এশিয়া
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কালিয়াকৈর কলেজ রোডের দোকানদার উপজেলার শেওরাতলী গ্রামের ক্ষিতীশ সাহার লম্পট ছেলে ইন্দ্রজিৎ সাহা তাকে দেখে মাঝে মধ্যে অশ্লীল গালিসহ বাজে মন্তব্য করে আসছিল। রবিবার দুপুরে ওই তরুনী রিক্সা দিয়ে কালিয়াকৈর যাওয়ার সময় রিক্সা থামিয়ে তাকে টেনে হেচড়ে নামিয়ে শ্লীলতাহানি ঘটায় এবং ছাত্রীটিকে জোরপূর্বক দোকানে নিয়ে মারপিট করে। পরে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।