August 9, 2026, 8:37 am

বিভিন্ন পেশার মানুষের সাথে ও বিশেষজ্ঞদের মতবিনিময় করে তালিকা প্রকাশ করা হবে …মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিভিন্ন পেশার মানুষের সাথে ও বিশেষজ্ঞদের মতবিনিময় করে তালিকা প্রকাশ করা হবে …মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, আমরা এখন বসব বৈঠক করবো মিটিং করবো বিভিন্ন ক্রস সেকশনের লোকদের সাথে মতবিনিময় করে কিভাবে তালিকাটা ও কোন প্রক্রিয়ায় করলে এটা সুষ্ঠু হবে সুন্দর হবে সেইজন্য বিশেষজ্ঞদের এবং বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করে
সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সার্কেল ৩ কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন। এসময়
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী। উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির,পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বিশিষ্ট শিল্পপতি আবদুল মতিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com