August 9, 2026, 8:39 am
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন পৃথিবীর আর কোন দেশে একদিনে এমনি ভাবে বই দেওয়া হয়না বিনা পয়সায় । পৃথিবীর
মধ্যে একমাত্র রাষ্ট্র বায়লাদেশ এবং একমাত্র নেতা দেশরত্ন নেতা শেখ হাসিনা তিনি ১০ম শ্রেনী পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের ধনী হউক গরীব হউক সব
ছেলে মেয়েদের বছরের প্রথমদিন বই দেন। মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের উত্তর লস্করচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন
অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া মন্ত্রী উল্লেখ করেন এবছর ৪কোটি ৩০ লক্ষ ছেলে মেয়েরা ৩৫কোটি বই পাবেন। এটা উৎসব এটাই বই উৎসব দিবস। এটা আগে কখনো ছিলনা। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে তা হলে এমনি ভাবে কাজ অব্যাহত থাকবে ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান সেলিম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম সরকার, কালিয়াকৈর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ কবিরসহ প্রমুখ।