August 9, 2026, 2:28 pm

কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের উন্নয়নের রূপকার,শামসুল আলম সরকার

কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের উন্নয়নের রূপকার,শামসুল আলম সরকার

যে মানুষ টিকে দিন নেই রাত নেই বিপদ আপদে পাশে পায় সাধারন জনগন সে আর কেও নয় গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের উন্নয়নের আরেক রূপকার কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব মোঃ শামসুল আলম সরকার।দীর্ঘ ৮ বছর যাবত সত্য ও নিষ্ঠার সাথে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে সততার সহিত তার নিজ দায়িত্ব পালন করে আসছেন। গত ২০১১ ইং সালের কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের ফুটবল মার্কা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ৭ং ওয়ার্ডের কাউন্সলির হিসেবে শপত গ্রহন করে নিরেপেক্ষ ও সত নিষ্টার সাথে দীর্ঘ আট বছর যাবত কাউন্সিলর ও বর্তমানে প্যানেল মেয়র হিসেবে ৭নং ওয়ার্ডের বেপক উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন, যেমন রাস্তাঘাট, মসজিদ, মন্দির, জলাবন্ধতা নিরসন,মাদক, যুব সমাজ কে উন্নয়নের দিকে দাবিত করতে উৎসাহ সহ সকল প্রকার উন্নয়ন মূলক কাজের ধারা অব্যহত রেখেছেন।কালিয়াকৈর উপজেলা ইন্ডাস্টিয়াল এলাকা হওয়াতে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন কল কারখানায় কর্মরত আছেন কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা,পল্লিবিদ্যুত,হরিনহাটি,বিশ্বাসপাড়া সহ আসে পাশের এলাকায় প্রায় লক্ষাদিক নারী পুরুষ বিভিন্ন কল কারখানা,গার্মেন্স ও ফেক্টরীতে কর্মরত আছেন তাদের নিরাপত্যা জোরদার,এবং স্বাস্থ,চিগিৎস্যা,পূর্নবাসন, নিশ্চিত করনে বেপক পরিশ্রম করে যাচ্ছেন। সমাজের উন্নয়ন মূলক কাজের পাশাপাশি যুব সমাজ মাদক, সন্ত্রাসী মূলক কাজ থেকে সমাজের তরুনদের সচেতনতা মূলক কর্মশালা,ও খেলাধুলার প্রতি বিশেষ অবদান রেখেছেন।গত ২০১১ ইং সালে কালিয়াকৈর পৌরসভার নির্বাচন হওয়ার পর পাঁচ বছর মেয়াদ উর্তিন্ন হওয়ায় আইনি জটিলতার কারনে এতোদিন পৌরসভার নির্বাচন স্থগিত ছিলো।তাই সকল আইনি জটিলতা কাটিয়ে পূর্নরায় ২০২০ ইং সালের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন কে সামনে রেখে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বেপক নির্বাচনি প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান কাউন্সিলর জনাব মোঃ শামসুল আলম সরকার জানান দেশ, জনগন ও কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়াডের উন্নয়ন, মাদক মুক্ত, সন্ত্রাস নানা অপরাধ মুলক কাজ থেকে তরুণদের বিরত রাখতে, এবং এই এলাকার বসবাসরত বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক ভাই বোন দের নিরাপত্তা,সুষ্ঠ কর্মসংস্থানের ব্যবস্থাকে গুরুত্ব নিয়ে নিরালস ভাবে কাজ করে যাচ্ছি।এবং ভবিষ্যতে পূর্নরা কাউন্সিলর নির্বাচিত হলে জন নিরাপত্তা সহ ৭নং ওয়ার্ডের এখনো যেসব এলাকায় রাস্তাঘাট, জলাবদ্ধতা আছে সেবস সমস্যা সমাধানে নিরসনে কাজ করে যাবো।
এলাকাবাসীরা জানান এই ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব শামসুল সরকার ওনি একজন সৎ এবং ভালো মনের মানুষ তাকে আমরা পাশে পেয়ে গর্বিত বোধ করি।তিনি আমাদের সকল বিপদ আপদে নানা সময় আমাদের পাশে থাকেন।এবং আমাদের ৭নং ওয়ার্ডের বেপক উন্নয়ন করেছেন যেসব এলাকায় রাতে চলাচল কর যেতোনা সেখানে অন্ধকারময় দুর করতে ল্যামপোষ্ট লাগিয়ে আলোর ব্যবস্থা করেছেন।ভাঙ্গাচুড়া রাস্তা গুলি পূর্নরায় মেরামত করে চলাচলের উপোযোগী করেছেন।যেসব এলাকায় হাল্কা বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো সেখানে ড্রেনেস ব্যবস্থা অনেক উন্নত,৭নং ওয়াডের সব এলাকায় এখন উচু রাস্তা, পাকা ইটের সলিং সহ সব জায়গায় উন্নয়ন করেছেন।কলকারখানা ও বাসাবাড়ির ময়লা,কেমিকেল মিশ্রিত পানি যেখানে হালকা বৃষ্টি হলে প্রবেশ করে রাস্ত ডুবে গিয়ে মানুষের বাসা বাড়িতে ডুকে যেতো ফলে বাসবাস অযোগ্য হয়েযেতো।সেসব এলাকায় ড্রেনেস ব্যবস্থা উন্নতে করে এখন আর জলাবন্ধতা নেই।যেখানে সেখানে ছিল ময়লা আবর্জনার স্থুপ,সেখানে ময়লার ডাস্টবিন বসানো হয়েছে। এবং সেই ময়লা অপসারনে পৌরসভা থেকে প্রতিদিনের ময়লা ডাস্টবিন পরিস্কারে কাজ করছে নিয়োজিত কর্মচারীগন। কালিয়াকৈর থানা পুলিশের সহায়তায় ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদক বিরোধি অভিযান চালিয়া সমাজ কে মাদক মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে নিরালস ভাবে।

ডিএন২৪/ ঋতু

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com