August 9, 2026, 7:45 am
ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন একজন জনবান্ধব পুলিশ হিসাবে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ফুলগাজী থানা পুলিশের আয়োজনে আপনার ওসি আপনার দোরগোড়ায়’ সেবা কার্যক্রমটি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার আমজাদ হাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্য শামছুল আলম ভুঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন। এসময় থানা পুলিশের কর্মকর্তারা সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় স্হানীয় এলাকাবাসী নিজেদের সমস্যার কথা ওসির নিকট তুলে ধরেন। এসময় এলাকাবাসীর বক্তব্যের খন্ডিত অংশ লিখে নোট করেন ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন।
আমজাদ হাট ইউনিয়ন পরিষদ (ইউপি) ৯নং ওয়ার্ড সদস্য মো.শামছুল আলম ভুঞা বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে লোকজন খোলামেলা আলোচনা করেছেন। জনগণের খুব কাছে গিয়ে তাদের অভিযোগ শুনেন। তাৎক্ষণিক যেসব সমস্যার সমাধান করা যায় তা সমাধান করেন ওসি এবং বাকি সমস্যা সমাধানের প্রয়োজনীয় আইনী পরামর্শ প্রদান করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, ‘এখন থেকে অভিযোগ, জিডি, মামলা করতে থানায় যাওয়ার প্রয়োজন নেই। এই কার্যক্রমের মাধ্যমে সকল সেবা এখন আমরাই আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো। আপনাদের যে কোন অভিযোগ নির্ভয়ে থানায় জানাতে পারবেন।’
ওসির এ যুগান্তকারি উদ্যোগ ফেনীর সর্বস্তরে ব্যাপক সাড়া ফেলেছে।