August 9, 2026, 7:45 am

প্রত্যয় বাংলাদেশ’র ২য় বর্ষপূর্তি পালিত

প্রত্যয় বাংলাদেশ’র ২য় বর্ষপূর্তি পালিত

চকরিয়া প্রতিনিধি: শিক্ষাবান্ধব সেবামূলক সংগঠন প্রত্যয় বাংলাদেশ’র ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে।২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল কনফারেন্স হলরুমে বিজয়ের চেতনায় তারণ্যের ভূমিকা শীর্ষক অালোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।

তরুণ চলচ্চিত্র নির্মাতা কহিন আল ইসলামের সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নুরুল কবির মিলনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি একাত্তর নির্বাহী সম্পাদক এম,জুনাইদ উদ্দিন, মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সংবাদকর্মী এইচ এম রুহুল আমিন, এম এফ এম ব্লাড ডোনার্স ক্লাবের প্রধান সমন্বয়ক সংগঠক মোঃ আবদুল্লাহ্, কক্সবাজার জেলার সংগীত প্রশিক্ষক রেজাউল চৌধুরী, জাতীয় যুব সংসদ বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার সহ সভাপতি সাঈদ মোস্তাকিম সিফাত, ডিএন্ড জি ক্লাবের সভাপতি তানভীরুল ইসলাম।

এছাড়াও প্রত্যয় বাংলাদেশ এর আব্দুল মোমেন, জুবাইরুল ইসলাম, সোহান মোঃ রুহুল কাদের, সাজেদ হোসেন সাজিদ, শেফাতুল ইসলাম, ও জয়দেব সুশীল সদস্যবৃন্দসহ প্রমুখ।

এতে বক্তারা বলেন- শিক্ষাবান্ধব একটি স্বাধীন সেবামূলক প্রতিষ্ঠানের নাম প্রত্যয় বাংলাদেশ। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারীপুরুষের সামাজিক অবস্থারইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় কাজ করা। দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থায় তৃণমূলে উন্নত জাতি গঠনে অংশীদারিত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা। দেশব্যাপী কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সৃষ্টিশীল ও উদ্যোমী তরুণদের সঠিক মুক্তিযুদ্ধের চেতনা চর্চা ও ভবিষ্যৎ নেতৃত্বকেবিকশিত করার মাধ্যমে একটি সুন্দর, সুশীল সমাজ বিনির্মাণই ‘প্রত্যয় বাংলাদেশ’র মূল লক্ষ্য।

সংগঠনের পরিচালক প্রত্যয় বাংলাদেশ নিয়ে আরো বলেন,, 

* সংগঠনের প্রতিষ্ঠাকাল: ২০ ডিসেম্বর ২০১৭‘ * সংগঠনের স্লোগান: আমরা সবাই, দেশের সেবায়।* সংগঠনের কর্ম এলাকা: বাংলাদেশ ও সমগ্র বিশ্ব।।* সংগঠনের ধরণ: এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষাবান্ধব ও সেবামলক সংগঠন।* সংগঠনের সদর দপ্তর: চকরিয়া পৌরসভা, কক্সবাজার।।* সংগঠনের কর্পোরেট অফিল: ২৪৮/১ সি, পশ্চিম অং:গারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।* সংগঠনের মূলমন্ত্র:প্রত্যয় বাংলাদেশ’ সামাজিক সচেতনতা, শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে উন্নত বিশ্বের সাথে নিজেকে যােগ্যবান করে গড়ে তােলার একান্ত প্রত্যয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com