August 9, 2026, 10:30 am

কালিয়াকৈর পৌরসভার মেয়রের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন

কালিয়াকৈর পৌরসভার মেয়রের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মোঃ মজিবর রহমান ব্যক্তিগত তহবিল থেকে হত-দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার সকাল ১০ টায় পৌরসভা মিলায়তন হল রুমে হতদরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মোঃ মজিবুর রহমান।কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব শামসুল আলম সরকার এর সভাপতিত্বে পোর মিলনায়তন হল রুমে কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,পৌর মেয়র জনাব মোঃ মজিবুর রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন ,ওয়ার্ড কাউন্সিলর মাজেদা বেগম ,জনাব ফারুক হোসেন,জনাব মোহাম্মদ মহসিন ,জনাব ফরহাদ হোসেন ,জনাব সাইফুল ইসলাম ও বেলায়েত হোসেনসহ
গণ্যমান্য ব্যাক্তিবর্গ।প্রধান অতিথির সংক্ষিপ্ত এক বক্তব্যে পৌর মেয়র জনাব মজিবুর রহমান বলেন, সারা দেশের ন্যায় কালিয়াকৈরেও শীতের তিব্রতা প্রখর, এখানে অধিকাংশ মানুষ খেটে খাওয়া দিন মজুর। অনেকের শীতের পোষাক কেনার সামর্থ নেই। তাই আমার ব্যাক্তিগত তহবিল থেকে এতিম,প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থদের মাঝে আড়াই হাজার
কম্বল বিতরণ করার আয়োজন করেছি।এবং সব সময় কালিয়াকৈর বাসীর সুখে দুঃখে সাথেই আছি এবং থাকবো।এ সময় কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন শুভেচ্ছা বক্তব রাখেন।

ডিএন২৪/ ঋতু

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com