August 9, 2026, 8:43 am

১০টি বিদ্যালয়ে স্বাধীন মঞ্চ’র উদ্যোগে বৃক্ষরোপণ

১০টি বিদ্যালয়ে স্বাধীন মঞ্চ’র উদ্যোগে বৃক্ষরোপণ

ডিস্ট্রিক্টনিউজ২৪ ডেস্কঃ
চকরিয়ায় একযোগে ১০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘স্বাধীন মঞ্চ’ এর পক্ষ থেকে। রবিবার সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত পর্যায়ক্রমে এসব বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাজমুল হোসেনের সার্বিক সহযোগিতায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা হাতে হাতে উচ্ছ্বাসে মেতে উঠে। একযোগে তারা বিদ্যালয় প্রাঙ্গণে নিজের হাতে চারা রোপন করে।

এই বৃক্ষরোপণ কর্মসূচী চালানোর সময় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, নারী-পুরুষ শিক্ষার্থী এবং স্বাধীন মঞ্চ এর নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পালাকাটা উচ্চ বিদ্যালয়ের রেজাউল করিম, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদুল হক, কোরক বিদ্যাপীঠের নুরুল আখের, চকরিয়া গ্রামার স্কুলের রফিকুল ইসলাম, সরকারী উচ্চ বিদ্যালয়ের জিএএম এনামুল হক, রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আনোয়ার হোসেন, ফাঁসিয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এম সালাহউদ্দিন মিনার।

এছাড়া বাকী তিন বিদ্যালয় শেখ রাসেল স্কুল, পৌর আদর্শ শিক্ষা নিকেতন ও ক্যামব্রিয়ান স্কুলেও স্বাধীন মঞ্চ এর পক্ষ থেকে সর্ব মোট ১৩০০ চারা বিতরণ ও রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন মঞ্চ এর উপদেষ্টা পরিষদ সদস্য খোরশেদুল আলম, সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য সাংবাদিক ছোটন কান্তি নাথ, বর্তমান স্থায়ী পরিষদ সদস্য জিয়াউদ্দিন জিয়া, বিপ্লব দাশগুপ্ত, সাবেক প্রধান সমন্বয়ক আবুল মাসরুর, বর্তমান প্রধান সমন্বয়ক খায়রুল বাশার সোহেল, উপ-সমন্বয়ক আবদুল আজিজ আজাদ, সরওয়ার ইসলাম নিল, জায়েদ হোসেন নয়ন, সাবেক  উপ-সমন্বয়ক আমিরুল ফয়েজ, সংগঠক জালাল উদ্দিন, আশরাফুল সিহাব সায়মন, সাদ উদ্দিন আল জাবিদ, সদস্য জাহেদুল ইসলাম, ছোটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com