August 9, 2026, 11:42 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপকূলীয় এলাকা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প নির্মাণ (দ্বিতীয় পর্যায়) ২কোটি ৪লাখ ৯,১৯৭ টাকা ব্যয়ে নির্মিত পূর্ববড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া জয়নাল আবদীন মহিলা দাখিল মাদ্রাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে।
চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন এর জয়নাল আবদীন মহিউসুন্নাহ দাখিল মাদরাসার বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নবনির্মিত ভবন ১৮ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বি(অনার্স)এমএ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনা ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আজহারী, রাজাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কফিল উদ্দিন মাওলানা কফিল উদ্দিন ফারুক, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিল, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান নুরুল কাদের, পালাকাটা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব নুরুল হোছাইন, মাওলানা জয়নাল আবদীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক, ইউপি সদস্য বাহাদুর আলম, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন নোবেল, আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন বাবুল, মাস্টার কাইছারুল হক লিটন প্রমূখ। প্রধান অতিথি তাহার বক্তব্যে বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব সরকার আখ্যা দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি তাৎক্ষনিকভাবে অত্র প্রতিষ্ঠানের নতুন ফার্ণিচার সামগ্রীর জন্য ৩লাখ টাকা বরাদ্দ দেন এবং বিশেষ অতিথি ইউএনও তাৎক্ষনিকভাবে ১০টন চাল ও সকল এতিম নিবাসদের জন্য শীতের কম্বল দেন।##