August 9, 2026, 11:43 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া: চট্রগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ নামক স্হানে ঢাকাগামী সৌদিয়া বাসের ধাক্কায় সিএনজি গাড়ী ধুমড়ে-মুছড়ে গিয়ে ঝরল এক পরিবারের পিতা ও পুত্রের প্রাণ।এতে মা ছেলে সহ আরো ৩ জনের গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের সময় মর্মান্তিক এ র্দূঘটনা ঘটেছে।
নিহতরা হলেন,চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেতালিয়া পাড়া গ্রামের ছাবের আহমদের পুত্র নুরুর আলম নুরু ড্রাইভার(৩৫) ও তার ছেলে মোঃমঈনুর আলম(৮)।আহত হন,নিহত নুরুর স্ত্রী মইকুন্নাহার(২৮) ও তার ছোট ছেলে মোঃ নকিব(৫) এবং মামাতো ভাই নাদির হোসেনের পুত্র নুরুল আলম(২৫)।
পরিবার সূত্রে জানা যায়,নিহত নুরু ড্রাইভার স্বপরিবারে তার ভাইরা বাড়ীতে থেকে দাওয়া খেয়ে বাড়ী ফেরা পথে র্দূঘটনা সম্মূখিন হয়ে মারা যায়।তবে তার স্ত্রী,ছোট ছেলে সহ মামাতো ভাই গুরুত্বর আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তবে নিহতের ছোট ছেলে নকিবের অবস্হা ও আশংকাজনক বলে জানান।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনর্চাজ (ইন্সপেক্টর) মোঃ শফিউল আলম বলেন,র্দূঘটনা কবলিত সৌদিয়া বাস ও সিএনজি গাড়ী আটক করে ফাড়িঁর হেফাজতে রাখা হয়েছে।নিহত পিতা ও পুত্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।আহতদেরকে চমক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান।