August 9, 2026, 3:10 pm

মহান বিজয় দিবসে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শ্রদ্ধাঞ্জলি

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি (পুষ্পমাল্য) অর্পণ করেছে দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ।

১৬ ডিসেম্বর’১৯ ভোরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ, কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুল রশিদ দুলাল, ম্যানেজিং কমিটির সদস্য ও চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, মো. আবু মুছা, বিশিষ্ট রাজনীতিবিদ ওয়ালিদ মিল্টন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও যুবনেতা আলহাজ্ব হায়দার আলী, সিনিয়র শিক্ষক শফিউল আলম, আনছারুল করিম, নুরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com