August 9, 2026, 3:35 pm

শহীদ মিনারে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র শ্রদ্ধাঞ্জলি

শহীদ মিনারে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র শ্রদ্ধাঞ্জলি

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি (পুষ্পমাল্য) অর্পণ করেছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি।

কক্সবাজার জেলা সভাপতি এম, রিদুয়ানুল হকের নেতৃত্বে ১৬ ডিসেম্বর’১৯ ভোরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাছাঙ্গীর হোসাইন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব সাংবাদিক এম, জুনাইদ উদ্দিন, চকরিয়ায় কর্মরত বিশিষ্ট সাংবাদিক মনির আহমদ, কক্সবাজার জেলা সহসভাপতি আব্দুল হামিদ, চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম বিটু, বিশিষ্ট ইলেক্ট্রিশিয়ান মো, নওশাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com