August 9, 2026, 8:44 am
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতা বিরোধী শক্তিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই আওয়ামীলীগ চিরতরে নির্মূল হয়ে যাবে। কিন্তু তারা জানত না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ধাপে ধাপে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন অথচ স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ২১ আগষ্ট গ্রেনেট হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রতিস্রুতি তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছে, সেই চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য আজও সেই স্বাধীনতা বিরোধী শক্তিরা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ যুবলীগ সর্বদা বদ্ধ পরিকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার (২৫ আগষ্ট) সকাল ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত শোক সভায় বক্তারা এসব কথা বলেন। মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সাধারন সম্পাদক শেখ আল মামুন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও বাগেরহাট জেলা যুবলীগের অন্যতম সদস্য এস,এম,কবির হোসেন, সাংগঠনিক সসম্পাদক লিটন হোসেন নিরব সহ প্রমূখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান তালুকদার,সাধারন সম্পাদক ফাহিম হাসান অন্তর,যুগ্ম সাধারন সম্পাদক নুর আলম বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস,সাধারন সম্পাদক হাওলাদার তারিকুল ইসলাম, পৌর যুব মহিলা লীগের সভানেত্রী সুমী লীলা, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা ও সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পী প্রমুখ। এছাড়াও যুবলীগের উপজেলা ও পৌর শাখার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।