August 9, 2026, 9:33 am

চকরিয়ায় শহীদ দৌলত দিবস পালিত

চকরিয়ায় শহীদ দৌলত দিবস পালিত

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় স্বৈরচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ দৌলত দিবস পালিত হয়েছে।১৯৮৭ সালের ৫ ডিসেম্বর তৎকালিন স্বৈরচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে চকরিয়া উপজেলা জাতীয় ছাত্রলীগের সহ-সভাপতি দৌলত খান পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন।

ওইদিন সারাদেশে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছিল। ওই কর্মসূচী পালন করতে গিয়ে চকরিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতা দৌলত খানসহ ছাত্র সংগ্রাম পরিষদের শতশত নেতাকর্মী মিছিল সহকারে চকরিয়া উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। ওইসময় উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ন সমাবেশ চলাকালে পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান জাতীয় ছাত্রলীগ নেতা দৌলত খান।

এইদিন থেকে শহীদ দৌলত দিবস পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও দৌলত খান স্মৃতি সংসদ। আজ ৫ ডিসেম্বর এ দিবস উপলক্ষে দৌলত স্মৃতি সংসদ ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

দৌলত স্মৃতি সংসদের উদ্যোগে সকাল ৮টায় কোরআনখানী ও দোয়া মাহফিল, সকাল ৯টায় কোনখালীস্থ গ্রামে শহীদ দৌলত খানের কবরে পুষ্পস্থবক অর্পণ ও বিকাল ২টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com