August 9, 2026, 9:32 am

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভয়াবহ আগুনে ২টি বাড়ীর ১৫টি কক্ষ পুড়ে গেছে।

গত বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার পৌরসভার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ও স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে,বোর্ডমিল এলাকার বাসিন্দা মোঃ জুয়েলের মিয়ার বাড়ি হইতে প্রথমে আগুনে সৃষ্টি হয়,পরে আগুনের উত্বপ্ত লেলিহীন শিখায় আগুন চারিদিকে মৃহর্তে ছড়িয়ে পড়ে।পরে এলাকাবাসি ফায়ার সার্ভিসকে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং স্থানীয় ব্লুভিশন পোশাক কারখানা কৃর্তপক্ষ যৌথ উদ্দ্যোগে প্রায় ৪০মিনিট আপ্রান যৌথ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।স্থানীয়রা আরো জানান আগুন নিবাতে গিয়ে অত্যন্ত ৩-৪ জন আহত হয়েছে,পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।

তাতক্ষনিক খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় পৌর মেয়র জনাব মজিবুর রহমান আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগস্থ ভাড়াটিয়াদের মোট ১৮ হাজার টাকা অনুদান প্রদান করেন। জুয়েলের মিয়াট বাড়ির ৮টি কক্ষ্য এবং কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ সারোয়ার হোসেন আকুলের বাড়ির ৭টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কক্ষে থাকা ভাড়াটিয়াদের আলমাড়ি, টেলিভিশন,ফিজ,খাটসহ ভিবিন্ন গুরুত্বপূর্ন মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জনাব কবিরুল আলম জানান,বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত সৃষ্টি হতেপারে,তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২লক্ষা টাকা হবে বলে জানান।

ডিএন২৪/ ঋতু

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com