August 9, 2026, 8:38 am

চকরিয়ায় গহীন অরণ্যের ভেতরে অবৈধ বালু মহালে বনবিভাগের অভিযান, ৪টি ড্রেজার মেশিন জব্দ

চকরিয়ায় গহীন অরণ্যের ভেতরে অবৈধ বালু মহালে বনবিভাগের অভিযান, ৪টি ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন চকরিয়ায় গহীন অরণ্যের ভেতরে অবৈধ বালু মহালে বনবিভাগ অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধ বালি উত্তোলনের কাজে ব্যবহ্নত  ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বনবিভাগের এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন।বুধবার (৪ডিসেম্বর) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়স্থ মধুশিয়া নামক এলাকায় অবৈধ বালু মহালে এ অভিযান চালানো হয়।

খুটাখালীস্থ ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া জানান, ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সরকারি বনভুমি থেকে কতিপয় ব্যক্তি অনুমোদন বিহীন অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে একটি বালুদস্যু চক্র।

বুধবার সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশনানুযায়ী ওই সংরক্ষিত এলাকায় অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com