August 9, 2026, 8:44 am

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়-districtnews24.Com

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়-districtnews24.Com

জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : আগামী ৬ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আওয়ামী লীগ।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, ৬ ডিসেম্বর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের।

এছাড়াও আরও অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলন সফল করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আগামী দিনের জন্য নেতৃত্ব নির্বাচিত হবেন। আ.লীগের এই সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চান আ.লীগ নেতারা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com