August 9, 2026, 7:45 am

চকরিয়ায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

এম, রিদুয়ানুল হক, কক্সাবাজর:
কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে মো. শাহাব উদ্দিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ মোড় এলাকায় এ দুর্র্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের সুলতান আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চকরিয়া কলেজ মোড় এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পথচারী লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি দুর্ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, চট্টগ্রামের লোহাগাড়াস্থ চুনতী সিরাতুন্নবী (সঃ) মাহফিল থেকে বাড়ী ফেরার পথে চকরিয়া কলেজ নিকটবর্তী মহাসড়কের পাশ থেকে আহতাবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় লোকজন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com