August 9, 2026, 7:47 am

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির অভ্যন্তরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির অভ্যন্তরে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহতের নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে খয়েরি রঙের হাফ শার্ট ও সাদা ডোরা কাটা লুঙ্গি রয়েছে।

উপজেলার বক্তারপুর রেল ক্রসিংয়ের গেইট ম্যান মো. ইমরান নাজির জানান, সকাল সাড়ে ১০টার সময় উত্তরবঙ্গগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তিটি নিহত হয়।

পরে গাজীপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেল পুলিশ মরদেহ উদ্ধান করে।

ডিএন২৪/ ঋতু

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com