August 9, 2026, 10:29 am
পুনম শাহরীয়ার ঋতুঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভারধীন ৭ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে ২২ ই নভেম্বর বার্ষিক ওয়াজ মাহফিল অনিষ্ঠিত হয়। জনাব প্রফেসর আজিজুল ইসলাম হক সাহেবের সভাপতিত্বে ও জনাব বিল্লাল হোসেন তালুকদার নেতৃত্বে এক বিশাল ইসলামিক জলসার আয়োজন করা হয়।আমন্ত্রিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কাইসার আহমেদ হাসানি( বি বাড়িয়া) খতিব বায়তুল মোজাম্মেল জামে মসজিদ,মান্ডা,ঢাকা।আরো স্থানিয়ে ওলামায়ে গেরাম।উক্ত ইসলামিক জলশায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান মেয়র কালিয়াকৈর পৌরসভা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল আলম সরকার কাউন্সিলর ৭নং ওয়ার্ডও প্যানেল মেয়র কালিয়াকৈর পৌরসভা।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ মন্ডল যুগ্ন আহব্বায়ক পৌর আওয়ামীলীগ,জনাব মোঃ খাত্তাব মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ। উপস্থিত বক্তারা ইসলামিক এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।উক্ত ইসলামিক জলশায় প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম আকন্দ সভাপতি জনকল্যান সোস্যাইটি গাজীপুর ভৃমিহীন কালিয়াকৈর উপজেলা,উক্ত ইসলামিক জলশায় সার্বিক তত্বাবধনে ছিলেন জনাব সাইয়েদুল ইসলাম লিটন বিশিষ্ট সমাজ সেবক বিশ্বাস পারা,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন,মোঃ জাকির হোসেন, নাজমুল মাষ্টার, মনির হোসেন সহ প্রমুখ।