August 9, 2026, 8:44 am

ফরিদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্টনিউজ২৪ ডেস্ক: ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলারয় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সালথা উপজেলার কাটদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫) ও বাতা গ্রামের ইসমাইল মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৪৭) ও নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের ইমরান ব্যাপারী (২২)।

সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্যা জানান, দুপুরে হাসি তার রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের উপর বজ্রপাত হয়।

অন্যদিকে, বিল্লাল মোল্যা বাড়ির পাশে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন।

তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এ কে এম ফরহাদ হোসেন তাদের মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে একই সময় নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে বজ্রপাতে ইমরান ব্যাপারী নামে একজনের মৃত্যু হয়।

নগরকান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাড়ির পাশের একটি ডোবায় পাট ধোয়ার সময় ইমরানের উপর বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com