August 9, 2026, 12:03 pm
জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
সরকার চায় না যে খালেদা জিয়া মুক্তি হোক কৌশলে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর অভিযোগ
বুধবার সকালে ঠাকুরগাঁও কালীবাড়িস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই অভিযোগ করেন তিনি।
ফখরুল আরো বলেন, যে মামলায় খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে তা একটি সাজানো মামলা। এই মামলায় খালেদা জিয়ার বেল পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।
খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা দাবি করে ফখরুল বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে আটকে রেখে ভুল কাজ করেছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে সেটি কাটিয়ে উঠতে পাড়তো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা শুরু করেন তাহলে এই সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।