August 9, 2026, 8:44 am
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের একটি আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় বৃহষ্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মঞ্জুর হোসেন (৩০)। সে ওই গ্রামের রেশমত আলীর ছেলে। সে পাওয়ারলুম শ্রমিক ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঞ্জুর হোসেন আগের দিন রাতে তার স্ত্রী সুমী আক্তারের সাথে পারিবারিক বিষয় নিয়া ঝগড়া করে। এর পর বৃহষ্পতিবার সকালে বাড়ীর পাশের একটি আমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়। তার স্ত্রী সুমী একই গ্রামের বাবুল মিয়ার কন্যা এবং তাদের দুটি সন্তান রয়েছে। এদিকে লাশ নেওয়াক কেন্দ্র করে নিহত মঞ্জুরের বাপের বাড়ী ও শ্বশুর বাড়ীর লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের আগে পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না।