August 9, 2026, 11:43 am

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাকির হোসেন  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের মুজাহিদ ইসলাম (২২) নামে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার সময় জেলার শহরের দুরামারি এলাকার বুলুর ম্যাচের একটি ঘর থেকে কলেজছাত্রের মরহেদ উদ্ধার করা হয়।

কলেজছাত্র মুজাহিদ দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মোহাব্বাদপুর হাজীপাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে। ঠাকুরগাঁও সরকারি কারিগরী কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত সে।

স্থানীয়রা জানিয়েছে, কলেজছাত্র মুজাহিদের সাথে আরও ৪ জন সহপাঠী একই কক্ষে ভাড়া থাকতেন। সকালে ঘটনাস্থলে মুজাহিদের ঝুলন্ত মরাদেহ দেখার বাকিদের সহপাঠীদের খুজে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে, মরদেহ থানায় আসবে। কলেজছাত্রের মৃত্যুর মূল রহস্যউদঘাটনে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com