August 9, 2026, 6:38 am
গাজীপুরের কালিয়াকৈরে যাবজ্জীবন সাজা পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সফিপুরস্থ আন্ধারমানিক ও গেসুরটেক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- উপজেলার আন্ধারমানিক এলাকার মৃত কিয়ামদ্দিন সন্তান রিপন ড্রাইভার (৪৫), সফিপুর গেসুরটেক এলাকার মৃত কাজিমউদ্দিনের সন্তান জুলহাস (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে জয়দেবপুর থানায় দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গাজীপুরের আদালত তাদেরকে যাবজ্জীবন সাজা দেয়। আদালতের রায় হওয়ার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সাজা পাওয়া আসামিরা আন্ধারমানিক ও সফিপুর গেসুরটেক এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদশর্ক আইনুল হক বলেন, আসামিদের গ্রেপ্তার করে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে