August 9, 2026, 1:25 pm
গাজীপুর জেলার কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠেছে একটি স্কুলের বিরুদ্ধে। উপজেলার পৌরসভাস্থ বোর্ডমিল এলাকায় জেনিথ পিএল কেজি অ্যান্ড হাই স্কুলে এ অনিয়মের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্কুলে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় মোট ৫৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। সকল শিক্ষর্থীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে স্কুল কৃর্তপক্ষ। প্রতি শিক্ষার্থীর নিকট থেকে ১১ হাজার ৬০০ টাকা করে ফরম পূরণের জন্য টাকা আদায় করছে। এর মধ্যে ওই স্কুলের এক শিক্ষার্থী আসমা সাদিয়া হুমার নিকট থেকে ফরম পূরণের জন্য ৮হাজার, ২ মাসের বেতন ৯০০ টাকা করে এক হাজার ৮০০ টাকা বিশেষ ক্লাস ২০২০ সালের জানুয়ায়ি পর্যন্ত এক হাজার ৮০০ টাকা মোট ১১ হাজার ৬০০ টাকা আদায় করছে ওই স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান।
এব্যপারে স্কুলের প্রধান শিক্ষক মফিজুর জানিয়েছেন, প্রাইভেট স্কুলে একটু বেশি টাকা না নিলে চালাতে পারব না। এছাড়া আমাদের স্কুলের শিক্ষর্থীরা মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের নামে রেজিস্ট্রেশন করেয়া পরীক্ষা দেয়। সেখানে প্রতি শিক্ষার্থী বাবদ ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা দিতে হয়। এবিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, শিক্ষর্থীর নিকট থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হলে তা ফেরত দেওয়া হবে এবং ওই স্কুলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা সম্পর্কিত একাধিক সূত্র জানিয়েছে ফরম পূরণ বাবদ এক হাজার নয়শত ৭০ টাকা ফি ধার্য করা আছে।