August 9, 2026, 1:25 pm

বান্দরবানে প্রেস ইনস্টিটিউটের তিনদিনব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত; সনদ বিতরণ

বান্দরবানে প্রেস ইনস্টিটিউটের তিনদিনব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত; সনদ বিতরণ

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবান জেলার ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বান্দরবানে চলা তিন দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ রবিবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে “প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ” এর আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়ে আজ সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

প্রশিক্ষণের ২য় দিন (১১ নভেম্বর সোমবার) যথারীতি আবারো ও চলে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। এসময় বৈশাখি টেলিভিশনের পরামর্শক জুলফিকার আলি মানিক উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। ২য় দিনের প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সংবাদ সম্পাদনা, টেলিভিশন সংবাদ ব্যবস্থাপনা, সাক্ষাৎকার গ্রহণের কৌশলসহ প্রশিক্ষণার্থীদের সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনা করেন বৈশাখী টেলিভিশনের পরামর্শক জুলফিকার আলি মানিক।

দুপুরের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন, এসময় প্রশিক্ষণার্থীদের সাথে যোগ দিয়ে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ নিদের্শনা প্রদান করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মিনহাজ উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মো: ওসমান গণি, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন সহ বান্দরবানে কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা।

জেলা ও উপজেলার ৩০ জন সংবাদকর্মী তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে এবং ১২ নভেম্বর প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com