August 9, 2026, 10:57 am

খবর পেয়েই উদ্ধার অভিযান চালিয়েছিল র‌্যাব,ভিকটিম উদ্ধার

খবর পেয়েই উদ্ধার অভিযান চালিয়েছিল র‌্যাব,ভিকটিম উদ্ধার

গতরাত অনুমান সোয়া একটায় গাজীপুর সদর থানার চতর এলাকায় কয়েকজন অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেওয়ার জন্য অবস্থান করছে এমন সংবাদ ছিল র‌্যাবের নিকট। সেমেতে র‌্যাব ১ এর বিশেষ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প অভিযান চালায়।

মাত্র চার ঘণ্টার মধ্যে র‌্যাব ভিকটিমমে উদ্ধার করতে সক্ষম হয়। ভিকটিমকে ফেরত পেয়ে তারা পরিবার ও স্বজনরাও খুশি।

অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভিকটিম মো. আরিফ হোসেন ওরফে সবুজ (৩০), পিতা মো. আইয়ুব আলী খাঁন, গ্রাম ধানিখোলা দক্ষিন ভাটিপাড়া, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহকে নিয়ে গাড়ীযোগে গাজীপুর শহরের দিকে পলায়নের জন্য রওনা হয়। র‌্যাবের টিম ওই গাড়ির পিছনে ধাওয়া করিলে অপহরণকারীরা ভিকটিমকে চতর এলাকায় ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব।

ভিকটিম পেশায় একজন গার্মেন্ট শ্রমিক। সে গতকাল শনিবার রাত সাড়ে আটটায় ময়মনসিংহ থেকে গাড়িযোগে গাজীপুর চৌরাস্তায় নামলে ৪-৫ জন অচেনা অপহরণকারী তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ভিকটিমের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ময়মনসিংহ ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়রি (নম্বর ৪৫৩) করেন।

ব্যাপারটি রাত সোয়া এগারটায় ভিকটিমের পিতা র‌্যাবকে জানিয়ে আইনগত সহায়তা চান। র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভিকটিমকে স্বাভাবিকভাবে উদ্ধার করতে সক্ষম হন রাত সাড়ে তিনটায়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com