August 9, 2026, 8:46 am

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে সরকারী ঘর পেলেন ৫৫ টি পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে সরকারী ঘর পেলেন ৫৫ টি পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে“ জমি আছে ঘর নাই” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের দেয়া গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষনে (টিআর) এর আওতায় ২০১৮-১৯ বছরের অর্থ বরাদ্দে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান কাজ শেষ করেছেন।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভিন, কবির মামুদ কদমতলা গ্রামের মো. জোবেদ আলীর ছেলে ইসমাইল হোসেনের ঘর উদ্বোধনের মাধ্যমে ৫৫ টি ঘর হস্তান্তর করেছেন। উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি পরিবারের মাঝে বিনামূল্যে নতুন সেমি পাকা ঘর র্নিমাণ করে হস্তান্তর করা হয়েছে। দুর্যোগ সহনীয় এসব ঘর র্নিমাণে ১ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ঘর পেয়ে ইসমাইল হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, হামাক শেখ হাসিনা সরকার বিনামূল্যে ঘর দিলেন। এ্যালা মুই বাবা, মা, বউ, বাচ্চা নিয়া থাকিবার পাইম। ঝড়বৃষ্টি যতো হউক আর কোন সমস্যা নাই। 

বর্তমান আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়ন  ধারার অংশ হিসেবে উপজেলার ফুলবাড়ী, শিমুলবাড়ী, নাওডাঙ্গা, কাশিপুর, বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নে ৫৫ টি ঘর নির্মান কাজ শেষ হয়। গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচির আওতায় দুযোর্গ সহনীয় গৃহনিমার্ণ প্রকল্পের আওতায় এসব হতদরিদ্র ও অসহায় পরিবারকে বাছাই করে তালিকা চুড়ান্ত করা হয়। পরে ঘর র্নিমাণ কাজ শুরু করা হয়। ২১ ফুট বারান্দাসহ দুই কক্ষ, রান্না ঘর ও স্যানেটারী ল্যাট্রিন র্নিমাণ করতে  পরিবার প্রতি বরাদ্দ দেয়া হয় ২ লক্ষ আটান্ন হাজার ৫”শ ৩১ টাকা। 

এ সময় ঘর উদ্বোধন ও হস্তান্তর কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নিলু,ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ সহ অন্যান্য গন্যমান্য বক্তিবর্গ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com