August 9, 2026, 8:37 am

রাব্বানীর জিএস পদ ও ভর্তি বাতিল চেয়ে আইনি নোটিশ

রাব্বানীর জিএস পদ ও ভর্তি বাতিল চেয়ে আইনি নোটিশ

ডিএন২৪ ডেস্কঃ চাঁদাবাজিসহ বিস্তর অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে অপসারিত গোলাম রাব্বানীকে ঢাকসুর জিএস পদ থেকে অপসারণ ও ঢাবিতে অবৈধভাবে এমফিলে ভর্তির সব কার্যক্রম বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ঢাকসুর অপর জিএস প্রার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানের পক্ষে সোমবার ডাক রেজিস্ট্রি যোগে এ নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।

নোটিশে তার এমফিলে অবৈধভাবে ভর্তি কার্যক্রমের সঙ্গে কারা কারা জড়িত সে বিষয়টিও অনুসন্ধান করার জন্য বলা হয়েছে।

জিএস প্রার্থী রাশেদ খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে বলেন, রাব্বানীর জিএস পদ বাতিল ও তার এমফিলের ভর্তি বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল ও জিএস পদ থেকে অপসারণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com