August 9, 2026, 8:43 am

চকরিয়ায় বর্নাঢ্য আয়োজনে “জাতীয় যুব দিবস -২০১৯” পালিত

চকরিয়ায় বর্নাঢ্য আয়োজনে “জাতীয় যুব দিবস -২০১৯” পালিত

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত চকরিয়া যুব পরিষদ’র সার্বিক সহযোগিতায় যুব র‌্যালি,আলোচনাসভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ১ নভেম্বর (শুক্রবার) উপজেলা পরিষদ মোহনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু,মহিলা ভাইস চেয়ারম্যান জেসী চৌধুরী, চকরিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট অফিসার মমতাজুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের যাত্রায় আছে। যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে পারলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র গঠন সহজ হবে। তিনি চকরিয়া যুব পরিষদ’র সকল কর্মকান্ডে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, চকরিয়া উপজেলার যুব কল্যাণে কাজ করে যাওয়ার জন্য চকরিয়া যুব পরিষদকে ধন্যবাদ জানান ও প্রশিক্ষণ কর্মশালা ও ২০২০ সালে প্রস্তাবিত কর্মকান্ড বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে অত্র সংগঠনকে ১ লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

চকরিয়া যুব পরিষদের সভাপতি তানজিনুল ইসলাম বলেন, ২০১৬ সাল থেকে হাটাহাটি পা পা করে গড়ে উঠা চকরিয়া যুব পরিষদ চকরিয়া উপজেলার সকল যুবকদের আত্মকর্মী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। সম্প্রতি কৃষি, মৎস, আমার বাড়ি আমার খামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রশিক্ষণ সমূহ অত্র অধিদপ্তরের সহযোগীতায় চকরিয়া যুব পরিষদ’র মাধ্যমে উপজেলা ব্যাপী বাস্তবায়নের অনুমতি দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া যুব পরিষদের সাধারণ সম্পাদক মো আতাউল গণি পারভেজ, স্থায়ী কমিটি সদস্য চৌধুরী ফাহাদ বিন ফিরোজ সোহান, কপিল উদ্দিন, মিফতাহ উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান তওহিদ, যুগ্ম সম্পাদক এ হোছাইন, অর্থ সম্পাদক মো বারেক, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোছাইন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো আবু তালেব,পৌর যুব পরিষদ আহ্বায়ক সাকিবুর রহমান কলিম, নির্বাহী সদস্য পাবেল আযম, মুবিনুল ইসলাম, উত্তম পাল, সাঈদুল হক চৌধুরী, সালাহ উদ্দিন,মো ইউনুসসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

পরে সম্মানিত অতিতিবৃন্দ যুব উন্নয়নের প্রশিক্ষন প্রাপ্তদের হাতে যুব ঋন ও সনদপত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com