August 9, 2026, 8:49 am
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দিদারুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার থানা রাস্তার মাথা-বদরখালী সড়কের ঢেমুশিয়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে তাঁর মৃত্যু হয়।নিহত দিদারুল ইসলাম (২৮) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ফকিরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের লোকজন বলেন, দিদারুল একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন। সকালে কর্ম¯ল বদরখালী এলাকায় যাওয়ার পথে তাকে বহনকারী অটোরিকশার সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দিদারুল গুরুতর আহত হলে তাকে চকরিয়া পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ##