August 9, 2026, 8:43 am

চিলমারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চিলমারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন এবং সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের সংগ প্রকল্প, ফ্রেন্ডশীপ ও টেরে ডেস্ হোমস ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্ম্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা ও সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। পরে থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাতধোয়ার মহড়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com