August 9, 2026, 8:43 am

চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে মাহুতকে পায়ে পিষে মারল প্রশিক্ষিত হাতি

চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে মাহুতকে পায়ে পিষে মারল প্রশিক্ষিত হাতি

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ক্ষুদ্ধ হয়ে উঠা একটি প্রশিক্ষিত হাতি পায়ের তেলায় পিষে মেরে ফেলে মাহুতকে। ২১ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পার্কের হাতির গেটের কাছে এ ঘটনা ঘটে। মুহূর্তে পার্কের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্র্যাঙ্কুলাইজের মাধ্যমে নিয়ন্ত্রণ আনা হয় ওই হাতিকে।

নিহত মাহুতের নাম ভদ্রসেন চাকমা (৫৬)। তিনি খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বেঙ্গলটুলি গ্রামের রাঙা মাহন চাকমার পুত্র। ওদিন বিকেলে পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনের পর তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে পার্কের তত্ত্বাবধায়ক মাে. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ক্ষুদ্ধ হাতিটি পেছন থেকে এসে মাহুতকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এর পর পায়ের তলায় পিষে মেরে ফেলে মাহুতকে।

চকরিয়া থানায় লিখিতভাবে মাহুতের মৃত্যুর সংবাদটি অবহিত করা হয়েছে।। একইসঙ্গে পার্ক আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হঠাৎ ক্ষুদ্ধ হয় উঠা পার্কের প্রশিক্ষিত হাতিটিক ট্র্যাঙ্কুলাইজের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com