August 9, 2026, 7:38 am

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে গ্রেফতার ৩

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে গ্রেফতার ৩

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুলিশের সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে হাড়িভাসা থেকে বাহাদুর কে ২ পিস ইয়াবা, আবু হাসান কে ২ পিস ইয়াবা, জিয়াবুল ইসলাম কে ৫০ গ্রাম গাঁজা গ্রেফতার করে। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ৩ জনকে পৃথক ভাবে তিন মাস করে বিনাশ্রমে কারাদন্ড দেন। অপর এক অভিযানে পঞ্চগড় পৌর খালপাড়া হতে মঙ্গলু দাসের বাড়ি হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মৃত. জামাদার ছেলে মঙ্গলু দাস পলাতক ছিল। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং মাদকদ্রব্য ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com